রক্তদান শিবিরের মধ্য দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট ভিক্ষা করল তৃণমূল সমর্থিত প্রোগ্রেসিভ চেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এই রক্তদান শিবিরের আয়োজন করে প্রোগ্রেসিভ চেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। নির্বাচন বিধি লাগু থাকায় উত্তর দিনাজপুর জেলা জুড়ে রক্তের অভাব দিয়েছে। রোগীকে বাচাতে ডোনার সাথে এনে রক্তের যোগান করতে হচ্ছে আত্মীয়দের। সেই দিক মাথায় রেখে এদিন দুপরে ইসলামপুরের টাউন হলে জেলার সমস্ত পি.সি.ডি.এ খুচরো ও পাইকারী ঔষধ বিক্রেতাদের নিয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের পাশাপাশি সংগঠনের সুবিধা ও অসুবিধা এবং তাদের বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন সংগঠনের সদস্যরা।
এবিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক কৌশিক সর্দার জানান, মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন সমস্যা শোনেন ও সহানুভূতির সঙ্গে তা মেটানোর চেষ্টা করেন, তাই তারা সমস্ত কর্মীদের কাছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার জন্য আবেদন জানান।